ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে পুলিশ সুপারের সহযোগিতায় স্বামী-সন্তানহারা অসহায় মা ফিরে পেলেন নিজ ঠিকানা

নড়াইল সদর উপজেলার সড়াতলা গ্রামে ৪ নভেম্বর ২০২২ গলা কেটে ও পুড়িয়ে নিজ স্ত্রী আছিয়াকে হত্যা করেছিল পাষণ্ড স্বামী রনি শেখ (২৪)। হত্যাকাণ্ডের পর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাত্র ১৪ ঘন্টার মধ্যে মূল আসামী ও তার প্রধান সহযোগীকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

এ ঘটনায় স্থানীয় লোকদের অত্যাচারের হাত থেকে মুক্তি মেলেনি স্বামী-সন্তান হারা মৃত আছিয়ার মা রেবেকা বেগমের। আশ্রয়ের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। নিরুপায় হয়ে তিনি পুলিশ সুপারের শরনাপন্ন হন। অবশেষে আজ ৪ এপ্রিল ২০২৩ (মঙ্গলবার) সকালে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের হস্তক্ষেপে এবং নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে মৃত আছিয়ার অসহায় মা ফিরে পেলেন আশ্রয়স্থল, বসবাসের নিজ ঠিকানা।

স্বামী-সন্তানহারা অসহায় মা এ সময় হত্যাকাণ্ডের শিকার আছিয়ার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন এবং অশ্রুবিজড়িত কণ্ঠে মানবিক এই সহযোগিতার জন্য পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নড়াইলে পুলিশ সুপারের সহযোগিতায় স্বামী-সন্তানহারা অসহায় মা ফিরে পেলেন নিজ ঠিকানা

আপডেট টাইম : ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :