দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
নড়াইলে ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ মে (সোমবার) লোহাগড়া থানাধীন কলাগাছি গ্রাম থেকে ৫৯ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে নলদী পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান ও এএসআই(নিঃ) দীন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগড়া উপজেলার ঈশানগাতী গ্রামের আবু তালেবের ছেলে আশিকুজ্জামান (২৫) ও সারুলিয়া গ্রামের আকবর ফকিরের ছেলে স্বাধীন হোসেন(২১)। এ সময় আশিকুজ্জামানের নিকট থেকে ৫১ পিস ও স্বাধীন হোসেনের নিকট থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আরও পড়ুনঃ বাংলাদেশ–ভারতের মধ্যে টাকা–রুপিতে বাণিজ্য, ঘোষণা আসছে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করেযাচ্ছে।
নড়াইলে ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ মে (সোমবার) লোহাগড়া থানাধীন কলাগাছি গ্রাম থেকে ৫৯ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে নলদী পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান ও এএসআই(নিঃ) দীন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগড়া উপজেলার ঈশানগাতী গ্রামের আবু তালেবের ছেলে আশিকুজ্জামান (২৫) ও সারুলিয়া গ্রামের আকবর ফকিরের ছেলে স্বাধীন হোসেন(২১)।
এ সময় আশিকুজ্জামানের নিকট থেকে ৫১ পিস ও স্বাধীন হোসেনের নিকট থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।