ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে পুলিশের অভিযানে ফেনসিডিল ও ইয়াবা সহ গ্রেপ্তার-৩

নড়াইল জেলা পুলিশ ৩ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা উত্তরপাড়া গ্রামের জনৈক ইদ্রিস শেখের ছেলে জামিরুল ইসলাম সবুজ(৩২) ও একই গ্রামের বাদশা মৃধার ছেলে ইস্রাফিল মৃধা(৩৬) এবং নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের খোকন চন্দ্র দেবনাথের ছেলে অনিক দেবনাথ মানিক(৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিনের দিক-নির্দেশনায় এসআই(নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানাধীন মঙ্গলহাটা গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত জামিরুলের নিকট থেকে ৪০ পিস ও ইস্রাফিলের নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
এছাড়া ২৫ এপ্রিল নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভার অন্তর্গত ডুমুরতলা এলাকায়  অভিযান চালিয়ে ৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি অনিক দেবনাথ মানিককে গ্রেপ্তার করে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ দিকে পুলিশ বলেন, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ বদ্ধপরিকর।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

error: Content is protected !!

নড়াইলে পুলিশের অভিযানে ফেনসিডিল ও ইয়াবা সহ গ্রেপ্তার-৩

আপডেট টাইম : ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :