ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে পুলিশের অভিযানে ভ্যান ও মোবাইল ছিনতাইকারী আটক

সোহাগ মোল্যা(২০) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। সে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

নড়াইল সদর উপজেলার পাইকমারী গ্রামের ভ্যানচালক জনৈক আব্দুল্লাহ মোল্যা প্রতিদিনের ন্যায় ৯ এপ্রিল রাতে যাত্রীর আশায় পুরাতন বাস টার্মিনালে অপেক্ষা করতে থাকেন। অতঃপর পংকবিলা ঘাটে যাওয়ার উদ্দেশ্যে একজন যাত্রী তার ভ্যানে ওঠে। পথিমধ্যে আউড়িয়া গ্রামের মহাশ্মশানের পাশে পৌঁছালে ওই যাত্রী কৌশলে তাকে অচেতন করে ভ্যান ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরে জ্ঞান ফিরলে ভ্যানচালক স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশের কন্ট্রোল রুমে জানালে নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুনের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ জনাব ওবাইদুর রহমান দ্রুত সকল গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট জোরদার করেন।

অবশেষে পুলিশের তৎপরতায় রাত অনুমান ২.৩০ ঘটিকায় বিছালী ক্যাম্প পুলিশের চেকপোস্টে ছিনতাইকৃত ভ্যান ও মোবাইলসহ ছিনতাইকারী ধরা পড়ে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোমল পানীয় এর সাথে ঘুমের ওষুধ মিশিয়ে কৌশলে তা ভ্যানচালককে পান করিয়ে অচেতন করে ভ্যান ও মোবাইল ফোন ছিনতাই করেছে মর্মে স্বীকার করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নড়াইলে পুলিশের অভিযানে ভ্যান ও মোবাইল ছিনতাইকারী আটক

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :