ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে পাক বিমান বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্থ বট গাছের গোড়া পাকাকরণ কাজের উদ্বোধন

মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর বিমান হামলায় ক্ষতিগ্রস্থ বট গাছের গোড়া পাকাকরনসহ আদালত সংলগ্ন মুক্তিযুদ্ধের নিদর্শন ও ইতিহাস সংক্রান্ত তথ্য কণিকা তৈরীর কাজের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।

নড়াইল জেলা পরিষদের অর্থায়নে জেলা জজশীপের ব্যবস্থাপনায় মঙ্গলবার (২ মে) বিকেলে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ কাজের উদ্ধোধন করেন নড়াইলের জেলা ও দায়রা জজ মোঃ আলমাচ হোসেন মৃধা।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার সঞ্চালনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক প্রলয়
কুমার দাস (জেলা ও দায়রা জজ), চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কবির উদ্দিন প্রামানিক, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এএফএম হেমায়েতুলালাহ হিরুসহ জেলা জজশীপের বিচারকবৃন্দ ও জেলা আইনজীবী সমিতির সদস্যগন। জেলা ও দায়রা জজ মোঃ আলমাচ হোসেন মৃধা বলেন, জেলা জজশীপের মধ্যে অবস্থিত এ বট গাছ স্বাধীনতার স্মৃতি বহন করে।

সে কারনে স্বাধীনতার স্মৃতিকে রক্ষা করার জন্য এ বট গাছকে বাঁচিয়ে রাখতে হবে বিধায় এ গাছের গোড়া পাকাকরনের কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় নড়াইল বধ্যভূমির পাশে বর্তমান জেলা ও দায়রা জজ আদালতের মধ্যে অবস্থিত বটগাছটিতে পাক বিমান বাহিনী গোলাবর্ষন করে। যাহাতে বটগাছটি পুড়ে অংগার হয়ে যায়। কালের সাক্ষী এ বটগাছটি এখন বেশ বড় হয়েছে। ভবিষ্যত প্রজন্মের জন্য এ বটগাছের গোড়া পাকাকরনসহ আদালত সংলগ্ন মুক্তিযুদ্ধের নিদর্শন ও ইতিহাস সংক্রান্ত তথ্য কণিকা তৈরী করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নড়াইলে পাক বিমান বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্থ বট গাছের গোড়া পাকাকরণ কাজের উদ্বোধন

আপডেট টাইম : ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :