ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াইলের নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামে পল্লী চিকিৎসক আমিনুল ইসলামকে (৪২) পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা।

পুলিশ ও স্থানীয় সূূত্রে জানা যায় শুক্রবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে চান্দেরচর বাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আমিনুল তেলিডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে চান্দেরচর বাজারে নিজের চেম্বারে যাচ্ছিলেন আমিনুল। পথিমধ্যে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ আব্দুল গফফারের লোকজন আমিনুলের মোটরসাইকেলের গতিরোধ করে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন আমিনুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আমিনুল।

নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, আমিনুল হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। হত্যাকান্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক

error: Content is protected !!

নড়াইলে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :