দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
নড়াইলে ‘ন্যায়কুঞ্জ’ নামকরণে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার এর শুভ উদ্বোধন
খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ নড়াইলে 'ন্যায়কুঞ্জ' নামকরণে বিচারপ্রার্থীদের বিশ্রামাগারের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মাহামুদুল হক। বুধবার (৭ মে) সকাল ১০টায় নড়াইল জেলা ও দায়রা জজ কোর্টের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহামুদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 'ন্যায়কুঞ্জ'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বকুল ফুলের চারা রোপণ করেন। এ সময় শারমিন নিগার, জেলা ও দায়রা জজ; মাহমুদা খাতুন, সিনিয়র জেলা ও দায়রা জজ; নড়াইল জজ আদালতের পিপি অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক; জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু এবং সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদসহ বিচারকবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মাহামুদুল হক বলেন, “ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা হলে দূর-দূরান্ত থেকে আগত বিচারপ্রার্থী মা-বোনসহ সকলেই এখানে অপেক্ষা করে খানিকটা স্বস্তি অনুভব করবেন। এছাড়াও এখানে মায়েরা তাদের শিশু বাচ্চাদেরকে নিরাপদে দুধ পান করাতে পারবেন।”
খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ
নড়াইলে ‘ন্যায়কুঞ্জ’ নামকরণে বিচারপ্রার্থীদের বিশ্রামাগারের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মাহামুদুল হক।
বুধবার (৭ মে) সকাল ১০টায় নড়াইল জেলা ও দায়রা জজ কোর্টের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহামুদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ন্যায়কুঞ্জ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বকুল ফুলের চারা রোপণ করেন।
এ সময় শারমিন নিগার, জেলা ও দায়রা জজ; মাহমুদা খাতুন, সিনিয়র জেলা ও দায়রা জজ; নড়াইল জজ আদালতের পিপি অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক; জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু এবং সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদসহ বিচারকবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মাহামুদুল হক বলেন, “ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা হলে দূর-দূরান্ত থেকে আগত বিচারপ্রার্থী মা-বোনসহ সকলেই এখানে অপেক্ষা করে খানিকটা স্বস্তি অনুভব করবেন। এছাড়াও এখানে মায়েরা তাদের শিশু বাচ্চাদেরকে নিরাপদে দুধ পান করাতে পারবেন।”