ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

নড়াইলে নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। সোমবার (৩১ জুলাই) রাতে সদর থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (০১ আগস্ট) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল সদর থানার কমলাপুর(ঘোষপুর) গ্রামের মোঃ মশিয়ার মোল্যার ছেলে মোঃ মিঠুন মোল্যা(২৫), খলিশাখালী গ্রামের মৃত আনসার উদ্দিন ফকিরের ছেলে মোঃ হাসান ফকির(৫৯), নাকশী গ্রামের মৃত সলেমান শিকদারের ছেলে মোঃ ইব্রাহিম শিকদার(৪৫), কোমখালী গ্রামের  মৃত ফসিয়ার রহমানের ছেলে  মোঃ সলেমান মোল্যা (৪৫), ননীক্ষীর গ্রামের মৃত মতিয়ার রহমান মাসুদের ছেলে মোঃ আক্তার হোসেন বিল্লাল(৫০), আগদিয়া গ্রামের  মৃত হাজী আব্দুল আজিজের ছেলে নাজমুল ইসলাম(৪০), আউড়িয়া গ্রামের মৃত ইউনুস মোল্যার ছেলে মোঃ ফিরোজ মোল্যা(৪৮), শেখপাড়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে মোঃ মাকিবুর রহমান(৫৩), শেখহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে মোঃ মুস্তাহিদ হোসেন(৩৫), শেখপাড়া গ্রামের মোঃ জবির মোল্যার ছেলে মোঃ কুরবান মোল্যা (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আসামিরা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ২০২২ সালের ২৪ ডিসেম্বর দুপুরের দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, বোমাবাজিসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুরের উদ্দেশ্যে সদরের রূপগঞ্জ এলাকায় একত্রিত হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনমনে ত্রাস সৃষ্টি করতে মিছিল ও স্লোগান দেয়। পুলিশের তৎপরতায় তারা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। এ ঘটনায় ঐ দিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলাটি দায়ের করে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

error: Content is protected !!

নড়াইলে নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

আপডেট টাইম : ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :