দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
২৫৬
বার পঠিত
নড়াইলে নানা আয়োজনে মে দিবস পালিত
খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ ১ মে ২০২৫ নড়াইলে নানা আয়োজনে ১৩৯ তম মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলো দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছেন। . সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি রেলী জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনালে মুক্ত মঞ্চ চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। . এসময় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি, মো. রেজাউল মোল্লা , সাধারন সম্পদক মো. ছমির মোল্যা, সাংগঠনিক সম্পাদক মো. আল হাবিব শেখ, কোষাধ্যক্ষ মো. ইমদাদুল হক প্রমুখ। . আলোচনা সভা শেষে, যে সব শ্রমিকেরা মারা গেছে অথবা অসুস্থ তাদের পরিবারের নিকট নগত ১ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রধান করেন। এছাড়া ও অসহায় দুস্থ শ্রমিকদের ৫০ টি ছাতা ২০ টি শাড়ি, ১৫ টি লুঙ্গি, ৫০ টি শার্ট প্রদান করেন সংগঠনটি। . এসময় শ্রমিকের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। দেশে বিভিন্ন ক্ষেত্রে চলমান শ্রমিক হয়রানি বন্ধেরও আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে।
খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ
১ মে ২০২৫ নড়াইলে নানা আয়োজনে ১৩৯ তম মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলো দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছেন।
.
সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি রেলী জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনালে মুক্ত মঞ্চ চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
.
এসময় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি, মো. রেজাউল মোল্লা , সাধারন সম্পদক মো. ছমির মোল্যা, সাংগঠনিক সম্পাদক মো. আল হাবিব শেখ, কোষাধ্যক্ষ মো. ইমদাদুল হক প্রমুখ।
.
আলোচনা সভা শেষে, যে সব শ্রমিকেরা মারা গেছে অথবা অসুস্থ তাদের পরিবারের নিকট নগত ১ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রধান করেন। এছাড়া ও অসহায় দুস্থ শ্রমিকদের ৫০ টি ছাতা ২০ টি শাড়ি, ১৫ টি লুঙ্গি, ৫০ টি শার্ট প্রদান করেন সংগঠনটি।
.
এসময় শ্রমিকের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। দেশে বিভিন্ন ক্ষেত্রে চলমান শ্রমিক হয়রানি বন্ধেরও আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে।