ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে নানা আয়োজনে চলছে বর্ষবরণ

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ কবিগুরুর এ পংক্তিকে সামনে রেখে নড়াইলে নানা আয়োজনে চলছে বর্ষবরণ। উৎসবমূখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪৩০।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পর্ষদের আয়োজনে আজ (শুক্রবার) সকালে সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয় প্রভাতী সংগীত ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে দিবসের শুভসূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, পৌর মেয়র আঞ্জমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা কালচারাল কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বর্ষবরণকে ঘিরে নড়াইলে বিভিন্ন আয়োজন শুরু হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একাডেমী, মূর্ছনা সংগীত নিকেতন,সরগমসহ প্রায় ২০টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সুলতান মঞ্চ ও শিল্পকলা একাডেমী চত্বরে শত কন্ঠে পঞ্চকবির গান,শোভাযাত্রার জন্য মুকুট ও মুখোশ, নান্দনিক অনুষ্ঠান আয়োজন করেছে।

বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে শিল্পী সুলতান মঞ্চ ও শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে প্রভাতি গানের অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, লাঠিখেলা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভা।

বৈশ্বিক মহামারি করোনার কারণে ১৪২৭ ও ১৪২৮ নড়াইলের সংস্কৃতি প্রেমি মানুষ দু’বছর ঘরবন্দি ছিলেন। ১৪২৯ সনে পবিত্র রমজান মাসের কারণে একদিনের সীমিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও পবিত্র রমাজের কারণে বিকেলের মধ্যে অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নড়াইলে নানা আয়োজনে চলছে বর্ষবরণ

আপডেট টাইম : ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
সময়ের প্রত্যাশা ডেস্ক : :