ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ, ৬ বেডের বিপরীতে ভর্তি অর্ধশতাধিক

খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ

গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে নড়াইলে ডায়রিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে নিউমোনিয়া আক্রান্ত শিশুরাও ভর্তি আছে হাসপাতালে। নড়াইল জেলা হাসপাতালে সংক্রামক (ডায়রিয়া) বিভাগে ৬ বেডের বিপরীতে ভর্তি আছেন অর্ধশতাধিক রোগী।

.

গত ১ সপ্তাহের পরিসংখ্যানে এমনটি দেখা গেছে। এর মধ্যে পাঁচ মাস থেকে শুরু করে দুই-তিন বছরের শিশুরাই বেশি। যে কারণে ৬ বেডের বিপরীতে ঠাসাঠাসি করে অর্ধশত রোগী চিকিৎসা নিচ্ছেন। সরেজমিনে নড়াইল জেলা হাসপাতালে গিয়ে এমনটি দেখা গেছে। এমনও শিশু আছে, যে ১ সপ্তাহের ব্যবধানে ডায়রিয়ায় দুইবার হাসপাতালে ভর্তি হয়েছে।

.

রোগীর অভিভাবকরা জানান, প্রচন্ড গরমে তাদের শিশু সন্তানরা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে এসে আরো গাদাগাদি পরিবেশে থাকতে হচ্ছে। এতে অনেক কষ্টে আছেন তারা। অনেকের সুস্থ হতে ১ সপ্তাহ লাগছে।

.

হাসপাতালের নার্স ও পরিচ্ছন্নকর্মীরা জানান, একদিকে অনেক রোগীর চাপ; তারপর জনবল সংকটে তাদের চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে। তবু প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে।

.

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কৃষ্ণপদ বিশ্বাস বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ১৫ থেকে ২০ জন ডায়রিয়া রোগী ভর্তি আছেন। যার মধ্যে বেশির ভাগই শিশু। এছাড়া নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যাও বেড়েছে। সেক্ষেত্রে প্রতিদিন ৮ থেকে ১০জন রোগী ভর্তি আছে। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যার বেড থাকলেও প্রতিদিন সবমিলে প্রায় ৯০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশু বেশি। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন।

.

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পার্থ প্রতীম বিশ্বাস বলেন, এখানে প্রতিদিন ৭ থেকে ৮জন ডায়রিয়া রোগী ভর্তি আছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন তারা।

.

নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আব্দুল গফফার বলেন, গত নয়দিনে ৪৪০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দিনপ্রতি ৪২ থেকে ৬৬ জন রোগী আছেন। এ পরিস্থিতিতে সবাইকে সর্তক থাকতে হবে। বিশুদ্ধ খাবার পানি পান করতে হবে। তৈলাক্ত খাবার এড়িয়ে যেতে হবে। স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খোঁজার ‘বউ মেলা’ এখন শুধু নামেই

error: Content is protected !!

নড়াইলে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ, ৬ বেডের বিপরীতে ভর্তি অর্ধশতাধিক

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :