ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নানা আয়োজনে নড়াইলে ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।আজ শুক্রবার দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও আওয়ামীলীগসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান  ও সংগঠন আলাদা আলাদাভাবে এর আয়োজন করছে।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ৮ টায় জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি শেষে বঙ্গবন্ধু
চত্বর থেকে একটি শোভাযাত্রা  শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি  মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামী লীগসহ  সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা  হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে কেক কাটা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসের তাৎপর্যের উপর ও শিশুর স্বাস্থ্য সচেতনতা , পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় নড়াইল-২ এর সংসদ সদস্য  ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরফি বিন মোতুর্জা,জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিনখান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরাসহ সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ৭ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিকালে শহরের সিকদার মার্কেট চত্বরে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আপডেট টাইম : ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :