ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে আ’লীগ নেতাসহ তিন জনকে হাতুড়ীপেটা

নড়াইলের কালিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতাসহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার ফুলদাহ গ্রামে কামাল শেখের বাড়ীর সামনে এই হামলার ঘটনা ঘটেছে।

হামলাকারিরা কালিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সেলিম ফকিরের দুটি পা ভেঙে গুড়িয়ে দিয়েছে বলে আহতরা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার ফুলদাহ গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের সেলিম ফকির ও ফসিয়ার মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে আসছে।

তারই জের ধরে সোমবার দুপুর ২ টার দিকে সেলিম ফকির ও তার ২ সমর্থক একই গ্রামের শাহিনুর ফকির (৪০) ও জাহাঙ্গীর ফকিরের (৬৫) সাথে মটরসাইকেল যোগে কালিয়া থেকে বাড়ি ফেরার পথে কালিয়া-নড়াইল সড়কের ফুলদাহ গ্রামের কামাল শেখের বাড়ীর সামনে ফসিয়ার মোল্যা গ্রুপের ১০/১৫ জনের একদল সমর্থক সেলিম ফকিরের গতি রোধ করে তাদের উপর হামলা চালায়।

এসময় হাতুড়ী ও লোহার রড দিয়ে পিটিয়ে দলনেতা সেলিম ফকিরসহ তার সঙ্গীদের আহত করে। গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ টহল জোরদার করা হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নড়াইলে আ’লীগ নেতাসহ তিন জনকে হাতুড়ীপেটা

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :