ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপারেশনস্) হিসেবে যোগদান করলেন মেহেদী

আজ নড়াইল জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপারেশনস্) হিসেবে তারেক আল মেহেদী যোগদান করেছেন। তিনি বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এস. এম কামরুজ্জামান, পিপিএম মহোদয়ের স্থলাভিষিক্ত হলেন।
নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী মানিকগঞ্জ জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ৩১ তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিষয়ে স্নাতক এবং উদ্যানতত্ত্ব বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন পুলিশ সায়েন্স ডিগ্রী অর্জন করেন।
চাকুরি জীবনে তিনি সহকারী পুলিশ কমিশনার হিসেবে কেএমপি, খুলনা; সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে ঝিনাইদহ জেলার শৈলকুপা সার্কেলে দায়িত্ব পালন করেছেন। পদোন্নতিপ্রাপ্ত হয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) হিসেবে  ঝিনাইদহ জেলায় কাজ করেছেন।
এছাড়া তিনি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে মাগুরা জেলায় সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। অত:পর  তিনি পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন।
চাকুরি জীবনে তিনি যথেষ্ঠ দক্ষতা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মময় জীবনে মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ তিনি আইজিপি পদক প্রাপ্ত  হয়েছেন। তিনি এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী সোনালী ব্যাংকের অফিসার হিসেবে মানিকগঞ্জ জেলায় কর্মরত আছেন।
নড়াইল জেলার   সুযোগ্য পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় জেলা পুলিশের অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপারেশনস্) হিসেবে যোগদান করলেন মেহেদী

আপডেট টাইম : ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :