ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলের তেলকাড়া গ্রামের দীর্ঘদিনের বিবাদ নিরসন করলেন উপজেলা প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মধুমতি নবগঙ্গা নদী বেষ্টিত তেলকাড়া গ্রামের দীর্ঘদিনের আধিপত্য বিস্তারের কারণে গ্রাম ছাড়াদের বিবাদ নিরসন করে গ্রামে তুলেদিলেন লোহাগড়া উপজেলা পরিষদ, লোহাগড়া থানা পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই শান্তি সভার আয়োজন করে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন।

এসময় লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, এসময় আরো উপস্থিত ছিলেন লোহাগড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মশিউর রহমান, লোহাগড়া আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন (আলা) উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান এম এ হাসান মোল্লা, ইতনা ইউনিয়নের চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক শেখ শিহানুক রহমান, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মতিউর রহমান, মল্লিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম, লোহাগড়া বিআরডিবির চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল হাসান, ও লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সজিব মুসল্লী, বিশিষ্ট সমাজ সেবক মোঃবাদশা মিয়া প্রমুখ।

দীর্ঘ প্রায় ২ যুগের সহিংসতার অবসানের লক্ষ্যে এশান্তি সভার আয়োজন। ওই গ্রামের ২ টি বিবাদমান দল রয়েছ। একদলের কলকাঠি নাড়ে সৌদি প্রবাসী শেখ মিজানুর রহমান মিজা, কিন্ত পত্যক্ষ নেতৃত্ব দেন মোঃ ইমরুল হোসেন। আরেক পক্ষের নেতৃত্ব দেন মোঃলিয়াকত শেখ ও শেখ কামাল।গ্রামের ক্ষমতার প্রভাব বিস্তার নিয়ে এ পর্যন্ত ৪/৫টি খুন সংগঠিত হয়েছে তাছাড়া সহিংস ঘটনা অগনিত।

ঘরছাড়া পরিবার ঘরে/বাড়িতে উঠার জন্য সরকারের বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক নেতা বরাবর আবেদন করেন। ঘটনা অমানবিক হওয়ায় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত পদক্ষেপ নেন।

তেলকাড়া গ্রামের বিবাদমান উভয় পক্ষ মনের কষ্ট, দুঃখ, আবেগময় বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য ধর্য্যসহকারে শোনেন।

লোহাগড়া উপজেলা প্রসাশন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে সহিংসতা এড়ানোর বিভিন্ন যুক্তি,ও সহিংসতার লাভ/ক্ষতি তুলে ধরেন। বক্তাদের কথায় সকলে একমত পোষন করেন।

পরিশেষে তেলকাড়া গ্রামের বিবাদমান দুই গ্রুপ উপস্থিত সকলের নিকট ওয়াদা করেন তারা আর কখনো সহিংসতায় জড়াবেনা এবং তারা সকলে শান্তিতে বসবাস করবে বলে লিখিত দেন। উপজেলা প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ দৃঢ়কন্ঠে বলেন আজকের পর থেকে তেলকাড়া গ্রামের কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে যারা ঘর/বাড়ি ছাড়া তাদেরকে বাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নড়াইলের তেলকাড়া গ্রামের দীর্ঘদিনের বিবাদ নিরসন করলেন উপজেলা প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ

আপডেট টাইম : ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :