ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের গিয়াস উদ্দিন খান ডালু অষ্টমবারের মতো শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত

নড়াইল জেলায় ৮মবারের মতো শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান ডালু। গিয়াস উদ্দিন খান ডালুকে ২০২২-২০২৩ করবর্ষে কর অঞ্চল খুলনা কর্তৃক জেলার সেরা করদাতা (১ম) নির্বাচিত করেন। সেরা করদাতা হিসেবে তাঁকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় রাজস্ববোর্ডের তত্ত্ববধানে কর অঞ্চল খুলনা কর্তৃক ২০২২-২০২৩ করবর্ষে খুলনা সিটি করপোরেশনের ও খুলনা বিভাগের ১০টি জেলার সর্বোচ্চ করদাতা ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের স্বীকৃতির লক্ষ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর অঞ্চল খুলনার কর কমিশনার মো. সিরাজুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ববোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) জিএম আবুল কালাম কায়কোবাদসহ অন্যান্য অতিথিবৃন্দ। অতিথিবৃন্দ নড়াইল জেলার সেরা করদাতা ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান ডালুর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার তুলে দেন।
এর আগে খুলনা কর অঞ্চলের কমিশনার মো. সিরাজুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে গিয়াস উদ্দিন খান ডালুকে নড়াইল জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা হিসেবে মনোনীত করা হয়।
সেরা করদাতা মনোনীত হওয়ায় নিজেকে অত্যান্ত গর্বিত নাগরিক হিসেবে দাবি করে গিয়াসউদ্দিন খান ডালু বলেন, ছাত্রজীবনে আমি যখন ঢাকায় পড়াশোনা করতাম, তখন থেকেই নড়াইলে গিয়ে কিছু একটা করার প্রবল ইচ্ছা ছিলো। অনেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধনী ঢাকায় যায় আয়-রোজগারের জন্য। আমি ১২বছর ঢাকায় থাকার পর ভালো চাকুরি ছেড়ে দিয়ে মফস্বল শহরে এসে ব্যবসা শুরু করি। আলহামদুলিল্লাহ, আমার প্রচেষ্টায় দু’শতাধিক বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। আর তাদের জন্যই আমার আজকের এই অর্জন। আমাদের মতো ছোট জেলা শহর সবাই যদি নিজেদের দায়িত্ব পালন করে তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। আমি আয়কর প্রদানে জেলার মানুষকে উদ্বুদ্ধ করবো।’
উল্লেখ্য, নড়াইল শহরের রূপগঞ্জ এলাকার ব্যবসায়ী মো: গিয়াস উদ্দিন খান ডালু ব্যবসায়ী মৃত গোলাম মোর্শেদ খানের ছোট ছেলে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর ছোট ভাই। তিনি রূপালী ট্রেডার্স, রূপালী টেলিকম, রূপালী মোটরস, আর.কে ইন্টারন্যাশনাল, রাফাত ট্রেড, মৃদুলা ইন্টারন্যাশনাল, ডিটিএল জাপানীজ কার আমদানীকারক, টিভিএস মটর বাইক শো-রুম, গ্রামীণফোন, বিকাশসহ বিভিন্ন ব্যবসা ও ডিলারশিপ পরিচালনা করে আসছেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দুই শতাধিক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চান প্রধান শিক্ষক

error: Content is protected !!

নড়াইলের গিয়াস উদ্দিন খান ডালু অষ্টমবারের মতো শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত

আপডেট টাইম : ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :