ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলের কালিয়ায় হয়রত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তির অভিযোগে আটক-১

নড়াইলের কালিয়ায় নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করার অভিযোগে অনিমেষ বিশ্বাস (৪০) নামে একজনকে নড়াগাতী থানা পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার রাতে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। অনিমেষ উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের কালিনগর গ্রামের বিমল বিশ্বাসের ছেলে।
 জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কালিনগর গ্রামের জালাল শেখের দোকানের সামনে ওই গ্রামের সামাদ কাজীসহ কয়েকজন মুসলমানের সঙ্গে ধর্ম নিয়ে তর্কের একপর্যায় ইসলাম ধর্ম ও নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করে। ঘটনাটি ওইদিন সন্ধ্যায় জানাজানি হলে ধর্মপ্রাণ মুসলমানরা একপর্যায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখন অনিমেষ পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো.দুলু কাজীর নেতৃত্বে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে নড়াগাতী থানা পুলিশের নিকট সোপর্দ করে। দুলু কাজী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালিয়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান এই ধৃষ্টতার নিন্দা জানিয়ে কটুক্তিকারি অনিমেষের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, এই ঘটনায় অনিমেষকে আটক করা হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
 কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা  বলেন, ‘ঘটনাটি শুনেছি। স্থানীয় ওলামা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলীর অবৈধ দখলদারদের তালিকা তৈরিতে আরও ২ সপ্তাহ সময় দিলেন হাইকোর্ট

error: Content is protected !!

নড়াইলের কালিয়ায় হয়রত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তির অভিযোগে আটক-১

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
খন্দকার সাইফুল আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :