ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় ৫ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

ফরিদপুরের নগরকান্দায় ৫ম শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষনের স্বীকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পৈলানপুটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে কামাল ফকির (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আরেক ধর্ষক জামাল মুন্সী (৪৫) পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি।

জানাগেছে উপজেলার চরযোশরদী ইউনিয়নের পৈলানপুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণীর শিক্ষার্থী ১১ বছর বয়সী শিশুটি বুধবার বাড়ীর পাশে মুকসুদপুর উপজেলার কানার বাজারে মোবাইলের কার্ড কিনতে যায়। কার্ড কিনে ফেরার সময় মুকসুদপুর উপজেলার মুন্সী নারানপুর গ্রামের রওশন মুন্সীর পুত্র জামাল মুন্সী ও নগরকান্দা উপজেলার পৈলানপুটি গ্রামের কাশেম ফকিরের ছেলে কামাল ফকির (৩৫) শিশুটিকে বাজারের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। বৃহস্পতিবার বিকালে ধর্ষক কামাল ফকিরকে নগরকান্দা থানার পৌলানপুটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

শিশুটির মা বলেন, আমার মেয়েকে একা পেয়ে ওরা ধর্ষন করেছে। এসময় মেয়ের গলায় ছোরা ধরে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরদিন বৃহস্পতিবার সকালে মেয়েটি আমাদের বিষয়টি খুলে বলে। আমাদের লোকজন কামালকে আটক করে জিজ্ঞাসা করলে কামাল সব স্বীকার করে। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ওকে থানায় নিয়ে যায়।

নগরকান্দা থানার এসআই আবুল কালাম বলেন, শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে আটকে রাখার খবর পেয়ে, পৈলানপুট্টি গ্রাম থেকে কামাল মুন্সি নামের এক যুবককে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। যেহেতু ঘটনাস্থল মুকসুদপুর উপজেলার মধ্যে, তাই মামলাটি কোন থানায় হবে এখনও সিদ্ধান্ত হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

error: Content is protected !!

নগরকান্দায় ৫ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

আপডেট টাইম : ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টারঃ :