ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আপডেট নিউজঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের

নগরকান্দায় শরীরে পেরেক ঢুকিয়ে ব্যবসায়ীকে হত্যা

-স্বজনদের আহাজারী।

ফরিদপুরের নগরকান্দায় ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে লোহার পেরেক ঢুকিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যবসায়ী উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের মুক্তিযোদ্ধা জিলু মোল্যার ছেলে বাবু মোল্যা (৩৫)। বাবুর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে বলে জানাগেছে। শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে নগরকান্দা -চরছাগলদী সড়কের পৌরসভার মিনারগ্রামের পরিত্যক্ত ইট ভাটার পাশে এ ঘটনা ঘটে।

জানাগেছে বাবু মোল্যা নগরকান্দা সদর বাজারে হার্ডওয়ারের ব্যাবসা করতেন। প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে নিজ বাড়ীতে যাচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের মিনারগ্রামের এমো মিয়ার পরিত্যক্ত ইট ভাটার নিকট পৌছিলে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা গতিরোধ করে। পরে হাত, পা ও মুখ বেধে শরীরের বিভিন্ন স্থানে লোহার পেরেক ঢুকিয়ে দেয়। পরে হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত ভেবে চলে যায়।

পথচারীরা দেখতে পেয়ে স্বজনকে সংবাদ দেয়। পরিবারের সদস্যরা বাবুকে উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেয়ার পথে মানিকগঞ্জ পৌছালে বাবু মোল্যা মারা যান। তবে মৃত্যুর আগে তার উপর হামলায় কারা জড়িত তাদের নাম বলে গেছে বলে পারিবারের সদস্যরা জানিয়েছে।

আরও পড়ুনঃ  সদরপুরে চুরির অপবাদে ছেলেকে মারধর পিতার আত্মহত্যা

বাবু মোল্যার ভাই ফিরোজ মোল্যা বলেন, আমার চাচাতো ভাই আমির মোল্যার সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে ঝামেলা চলছিল। সেই আক্রোশে ওরাই আমার ভাইকে খুন করেছে। আমি ওদের বিচার চাই।

এ ঘটনায় নিহত বাবু মোল্যার স্ত্রী তানিয়া আক্তার বাদি হয়ে ৬ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে।

নগরকান্দা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল বলেন, নিহত বাবু একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমরা এর নৃশংসভাবে হত্যার বিচারের দাবীতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রোববার বিকালে প্রতিবাদ সভা ও মানববন্ধন করবো।

থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ঘটনা ঘটিয়েই আসামীরা পালিয়ে গেছে। ওদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আশা করছি শীঘ্রই আসামীদের গ্রেফতার করা হবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কওমি ঘরানার ৭ দলের নতুন প্ল্যাটফর্ম ‘সমমনা ইসলামী দল’

error: Content is protected !!

আপডেট নিউজঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের

নগরকান্দায় শরীরে পেরেক ঢুকিয়ে ব্যবসায়ীকে হত্যা

আপডেট টাইম : ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার, নগরকান্দাঃ :