ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

ফরিদপুরে নগরকান্দায় প্রতিবেশীর সাথে বাড়ির সীমানা নিয়ে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ হামলায় কোদালিয়া শহীদ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোফা মাতুব্বর নামে এক বৃদ্ধ সহ তিন জন আহত হয়েছেন।
আহতদের চিকিৎসার জন্য নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তোফা মাতুব্বরের ছেলে জাকের মাতুব্বর বাদি হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, উপজেলার দেলবাড়িয়া গ্রামের তোফা মাতুব্বরের সাথে প্রতিবেশী মোশারফ তালুকদারদের বাড়ির সিমানা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিলো।
তারই জের ধরে ১৭ মে সোমবার বিকালে দেলবাডিয়া গ্রামের মোসারেফ তালুকদার তার প্রতিবেশী তোফা মাতুব্বরের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এতে বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে অভিযোগ করেন বাড়িতে থাকা সদস্যরা।
এ সময় হামলাকারীদের বাধা দিতে আসলে বাড়ির মালিক তোফা মাতুব্বরের উপরে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তোফা মাতুব্বর বর্তমানে নগরকান্দা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে আহত তোফা মাতুব্বরের ছেলে জাকের মাতুব্বর জানান, মোসারেফ তালুকদার তার লোকজন সঙ্ঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ির জায়গা জোরপূর্বক দখল করতে আসেন। আমরা এতে বাধা দিলে আমাদের উপরে হামলা চালায়।
আমরা প্রানের ভয়ে পালিয়ে যাই, আমার বাবা বয়স্ক মানুষ তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে এবং আমাদের বসত ঘরে ঢুকে স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নেয়।
এ ব্যাপারে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বিপ্লব বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নগরকান্দায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

আপডেট টাইম : ০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
শফিকুল খান জনি, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ :