ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় জনগনের রোষানলে উপজেলা চেয়ারম্যানের ভাই

ফরিদপুরের নগরকান্দায় জনগনের রোষানলে পড়ে আহত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের ছোট ভাই ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান বুলবুল সরদার।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার শংকরপাশা ব্রীজের উপর এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে বুলবুল সরদার সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসি জানায় ক্ষুদ্র পানি সম্পদ দপ্তরের অধীনে কৃঞ্চনগর শংকরপাশা খালের ৫ কিলোমিটার এলাকা পুনঃখননের জন্য প্রায় ২ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ হয়। কাজটি বাস্তবায়ন করছেন বিলগোবিন্দপুর ক্ষুদ্র পানি সম্পদ সমবায় সমিতির সভাপতি সাইফুজ্জামান বুলবুল সরদার।
ভেকু মেশিন দিয়ে খাল পুনঃখননের কাজ চলা কালীন খালের পাশে মালিকানা গাছ ভেঙ্গে তার উপর মাটি ফেলা হচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা ডাঙ্গী ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন। চেয়ারম্যান কাজী আবুল কালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ ভাংতে নিষেধ করেন।
এতে কথা কাটাকাটির এক পর্যায়ে বুলবুল সরদার চেয়ারম্যান কাজী আবুল কালামকে থাপ্পড় মারে। এমন খবর পেয়ে এলাকাবাসি সংঘবদ্ধ হয়ে বুলবুল সরদারের উপর হামলা চালায়।
সাইফুজ্জামান বুলবুল সরদার অভিযোগ করে বলেন, কালাম কাজী প্রথমে আমাকে কিল ঘুষি মারে পরে উনার সাথে থাকা ৩/৪ জন সন্ত্রাসী লোক আমাকে আঘাত করে।
ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, এলাকাবাসি আমার নিকট অভিযোগ করেন যে তাদের গাছগুলো ভ্যেকুদিয়ে ভেঙ্গে তার উপর মাটি ফেলা হচ্ছে। তাই আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বুলবুল সরদারকে বলছি ওরা গরীব মানুষ। ওদের একটু সময় দিন গাছগুলো কেটে বিক্রি করে দিবে। তখন বুলবুল সরদার আমার উপর চড়াও হয়।
আমাকে গালি দিয়ে বলে তুই এখানে এসেছিস কেন? এই বলেই আমার মুখে সজোরে থাপ্পড় মারে। এখবর শুনে এলাকার লোকজন ছুটে এসে তাকে ঘন ধোলাই দেয়। আমি নিজেই তাকে জনগনের হাত থেকে রক্ষা করে সরিয়ে দিয়েছি।
থানা ওসি তদন্ত মিরাজ হোসেন বলেন, সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ব্যাপারে বুলবুল সরদার থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

নগরকান্দায় জনগনের রোষানলে উপজেলা চেয়ারম্যানের ভাই

আপডেট টাইম : ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
শফিকুল খান জনি, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :