ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় গৃহবধুর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়াইলপোতা গ্রামের স্বামীর বাড়ী থেকে এ লাশ উদ্ধার করা হয়। গৃহবধূ একই ইউনিয়নের শংকরপাশা গ্রামের আঃ রব হাওলাদারের কন্যা মীম আক্তার (১৮)।

জানাগেছে ৫ মাস পূর্বে গোয়াইলপোতা গ্রামের রশিদ মৃর্ধার ছেলে বাবু মৃর্ধার সাথে মীমের বিবাহ হয়। বাবু মৃর্ধা ও মীম কৃঞ্চপুর উচ্চ বিদ্যালয়ে একই সাথে দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলো। দু’জনে এক সঙ্গে স্কুলে আসা যাওয়ায় তাদেও মধ্যে গভীর সম্পর্ক হয়ে পড়ে। বিয়ের বয়স না হলেও দুই পরিবার মিলে বিয়ে আবদ্ধ করে দেন তাদের।

বাবু মৃর্ধার ভাবী ইভা বেগম জানায়, বুধবার রাতে আমরা যার যার ঘরে ঘুমিয়ে পড়ি। ফজর আজানের পর আমি ঘুম থেকে উঠে বের হয়ে দরজার সামনে ছোট আম গাছে মীম গলায় ড়না পেচিয়ে ঝুলতে দেখি। আমি শোর চিৎকার দিলে প্রতিবেশীরা এসে ওকে মাটিতে নামায়। তখন ও জীবিত ছিল। আমরা তেল পানি মাথায় দিয়ে ডাক্তারের কাছে নেওয়ার প্রস্তুতি নেই। এরই মধ্যে মীম মারা যায়।

মীমের পিতা রব হাওলাদার অভিযোগ করে বলেন, আমি গরীব মানুষ। এলাকার মুরুব্বিদের পরামর্শে এ বিয়েতে রাজী হয়েছিলাম। আমার মেয়েকে ওরা খুন করে ফেলেছে।

বাবু মৃর্ধা পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি।

থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, অভিযোগ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নগরকান্দায় গৃহবধুর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

আপডেট টাইম : ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টারঃ :