ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় কুপিয়ে হাত পায়ের রগ কেটে দিলো প্রতিপক্ষরা

ফরিদপুরের নগরকান্দায় পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে তৌহিদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তির হাত ও পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। তৌহিদ মোল্যা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের আজিত মোল্যার ছেলে। সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আটকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আটকাহনিয়া গ্রামের মৃত আউয়াল মোল্যার ছেলে আমির হোসেন মোল্যা, তমিজউদ্দিন মোল্যার ছেলে বাদল মোল্যা, সাইফুদ্দিন মোল্যা, তারা মোল্যার ছেলে আহাদ মোল্যা, হারুন মোল্যার ছেলে সোহাগ মোল্যাসহ কয়েকজন দেশীয় অস্ত্র চাপাটি, ছোড়া, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের আজিত মোল্যার ছেলে তৌহিদ মোল্যার ওপর হামলা চালায়। তৌহিদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় তৌহিদের হাত ও পায়ের রগ কেটে দেয় প্র্রতিপক্ষরা। আশঙ্কাজনক অবস্থায় তৌহিদকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তিকরা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

তৌহিদ মোল্যার ভাই বাচ্চু মোল্যা বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমার ভাই নগরকান্দা বাজার থেকে বাড়ীতে ফেরার পথে আটকাহনিয়া ঈদগাহ মাঠের পাশে পৌছালে পরিকল্পিত ভাবে আমার ভাইয়ের উপর হামলা করে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় ওরা আমার ভাইয়ের হাত ও পায়ের রগ কেটে দেয়।

এ ঘটনায় আহত তৌহিদ মোল্যার ভাই বাচ্চু মোল্যা বাদী হয়ে, মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নগরকান্দা থানার এসআই পিজুষ কান্তী দে বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

error: Content is protected !!

নগরকান্দায় কুপিয়ে হাত পায়ের রগ কেটে দিলো প্রতিপক্ষরা

আপডেট টাইম : ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টারঃ :