ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় নবম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ২৩ আগষ্ট বুধবার সকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের পৈলানপুট্রি গ্রামে এ ঘটনা ঘটে। ঐ ছাত্রের নাম রাকিবুল ইসলাম(১৬)। সে পৈলানপুট্রি গ্রামের গ্রাম পুলিশ শাহাদাত মাতুব্বরের ছেলে ও বানেরশ্বরদী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
অভিযোগে জানাগেছে  রাকিব বুধবার সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ী থেকে বের হয়।  পথিমধ্যে রাশেদ খাঁনের ছেলে রাসেল খানের নেতৃত্বে পূর্ব শত্রুতার জের ধরে ৬ / ৭ জনের একটি সংঘবদ্ধ দল রাকিবের পথ আটকিয়ে এলোপাতাড়ি মারপিট করলে সে গুরুতর আহত হয়। এসময় রাকিবের চিৎকারে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমামে তার অবস্থা আশংকাজনক।
এপ্রসঙ্গে রাকিবের বাবা শাহাদাত মাতুব্বর ৬ জনকে অভিযুক্ত করে নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, রাসেল প্রায় ১ মাস যাবৎ আমার ছেলেকে চলা ফেরার করার সময় প্রায়ই অকথ্য ভাষায় গালাগালি, হুমকি, ধামকি  দিয়ে আসছিলো। আজ সকালে আমার ছেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাসেলের নেতৃত্বে ৬-৭ জন মিলে ওকে মারপিট করে।  এবং এই ঘটনা ঘটনার পরেও কোন আইনী ব্যাবস্থায় গেলে হত্যার হুমকিও প্রদান করে।
রাসেল খাঁনের চাচা মজিদ খান বলেন, রাকিবকে মারপিট করেছে এটা সত্য। এটা মোটেও ঠিক হয়নি। তবে এই বিষয় নিয়ে আমরা স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করছি।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, লিখিত  অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার হোসেনের উঠান বৈঠক ও মতবিনিময়

error: Content is protected !!

নগরকান্দায় স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ

আপডেট টাইম : ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার :