আপডেট টাইম :
০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
২৫৬
বার পঠিত
নগরকান্দায় সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে যুবদলের ঝাড়ু মিছিল
বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার বিএনপির কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবদল। বুধবার সকালে নেতাকর্মীরা সদর বাজার থেকে একটি ঝাড়ু– মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। এ সময় তারা সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে শামা ওবায়েদকে নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নানা মন্তব্য করেন এবং প্রকাশ্যে সাংবাদিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ সময় ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের আহবায়ক হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু সহ যুবদলের নেতৃবৃদ উপস্থিত ছিলেন।
বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার
বিএনপির কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবদল।
বুধবার সকালে নেতাকর্মীরা সদর বাজার থেকে একটি ঝাড়ু– মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
এ সময় তারা সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে শামা ওবায়েদকে নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নানা মন্তব্য করেন এবং প্রকাশ্যে সাংবাদিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এ সময় ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের আহবায়ক হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু সহ যুবদলের নেতৃবৃদ উপস্থিত ছিলেন।