ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় সাংবাদিককে আসামী করার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

২০১৩ সালের ২৭ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সময় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মারুফ শেখ (১৯)।

এ ঘটনার ১১ বছর পর নিহত মারুফের পরিবারের পক্ষ থেকে নগরকান্দা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার নগরকান্দা প্রতিনিধি নিজাম নকিবসহ ৭৭ জনের নামে আদালতে মামলা করা হয়েছে।

চলতি বছরের ২২ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে নিহত মারুফের মা উপজেলার মিনারগ্রামের ছালেহা বেগম (৫২) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সাংবাদিক নিজাম নকিবকে মারুফ হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে নগরকান্দা প্রেসক্লাবের সদস্যরা শনিবার (২৬ অক্টোবর) সকালে নগরকান্দা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তারা বলেন, মারুফ হত্যার বিচার দাবি করছি এবং সাংবাদিক নিজাম নকিবকে এ হত্যা মামলার আসামীর তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছি।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সাবেক সভাপতি বোরহান আনিস, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, রেজাউল করিম সেলিম, তৌহিদুল ইসলাম তুহিন, দৈনিক যুগান্তরের নগরকান্দা প্রতিনিধি মিজান বাবু, মাই টিভির আঞ্চলিক প্রতিনিধির শফিকুল ইসলাম খান জনি, সাংবাদিক ফয়সাল হোসেন, মশিউর মিন্ট প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে এ সময় নগরকান্দায় কর্মরত সকল সাংবাদিক অংশগ্রহন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন

error: Content is protected !!

নগরকান্দায় সাংবাদিককে আসামী করার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট টাইম : ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার :