ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় যাত্রীবাহী ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা নিহত ১ আহত ২

-ছবি প্রতীকী।

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যান যাত্রী ঘটনা স্থলেই নিহত হয়েছেন। এ সময় আরো দুই যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর – বরিশাল মহাসড়কের শংকর পাশা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীঙাল গ্রামের জলিল মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর(৫৫)। এ সময় অপর ভ্যান যাত্রী একই এলাকার পান্নু মিয়া ও গনি মাতুব্বর আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে থর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লালসহ তিন ব্যক্তি  ভ্যান যোগে শংকরপাশা বাজারে যাচ্ছিলেন। এসময় বরিশাল গামী একটি কভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দিলে ভ্যান থেকে যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় বিল্লাল মাতুব্বর কভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল মারা যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। উত্তেজিত জনতা গাড়ীর চালক ও হেলপারকে মারপিট করায় তারা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ভাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনা বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের এক শাখা থেকেই ৬৩ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের নামে মামলা

error: Content is protected !!

নগরকান্দায় যাত্রীবাহী ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা নিহত ১ আহত ২

আপডেট টাইম : ১২:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার, নগরকান্দা :