ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় প্রবাসির স্ত্রীর সঙ্গে পরকিয়ায় ধরা খেয়ে প্রেমিক পলাতক

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে হাজির আরেক প্রেমিকা

ফরিদপুরের নগরকান্দায় প্রবাসির স্ত্রীর সঙ্গে পরকিয়া করে অনৈতিক কাজে ধরা খেয়ে প্রেমিক পলাতক রয়েছেন। এসময় বিয়ের দাবিতে সেই প্রেমিকের বাড়ীতে হাজির হয়েছেন আরেক প্রেমিকা জেসমিন আক্তার। বিয়ের দাবী নিয়ে গত তিনদিন যাবত প্রেমিকের বাড়ীতে সে অবস্থান করছেন।
জানা গেছে, উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের বাচ্চু গোয়াইজার ছেলে জনি গোয়াইজার (২১) সঙ্গে উপজেলার তালমা ইউনিয়নের ধুৎরাহাটি গ্রামের মৃত রাজ্জাক শেখের মেয়ে জেসমিন আকতারের (২০) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল।  এরই সূত্র ধরে জেসমিন শুক্রবার (১২ মে) বিকালে জনির বাড়িতে আসেন এবং বিয়ের দাবিতে সেখানেই অবস্থান করছেন।
জেসমিন বলেন, আমি ২০২০ সালে তালমা নাজিমুদ্দীন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি। আমার বাবা নেই। আমরা তিন বোন দুই ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। জনির সঙ্গে আমার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছে। সে বিয়ের প্রতিশ্রতি দিয়ে আমাকে তাদের বাড়ীতে আসতে বলেছে। তাই আমি এখানে এসেছি। কিন্তু জনি এখন কোথায় আছে বলতে পারছি না। হয়তো তার পরিবারের লোকজন তাকে ভয় দেখিয়ে কোথাও লুকিয়ে রেখেছেন। আমি জনিকে বিয়ে করে সারা জীবন এই বাড়িতেই থাকতে চাই।
স্থানীয়রা জানান, জনির চারিত্রিক সমস্যা রয়েছে। বখাটে এই ছেলেটি একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত। জনি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকিয়া সম্পর্ক করে ধরা খেয়ে দুই দিন আগে পালিয়েছে। এই খবর জানতে পেরে জনির আরেক প্রেমিকা বিয়ের দাবিতে তাদের বাড়িতে অবস্থান করছেন।
জনি ও জনির বাবা বাচ্চু গোয়াইজা বাড়ীতে না থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। তবে জনির দাদী ফুলজান বেগম জানান, জনিকে আমরা অনেক খুজেছি তাকে পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন বন্ধ রেখেছে। ওর বাবা ও ওকে খুজে বেড়াচ্ছে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নগরকান্দায় প্রবাসির স্ত্রীর সঙ্গে পরকিয়ায় ধরা খেয়ে প্রেমিক পলাতক

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে হাজির আরেক প্রেমিকা

আপডেট টাইম : ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার, নগরকান্দা :