ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় নবনির্বাচিত এমপিকে গণ সংবর্ধনা

ফরিদপুরের নগরকান্দায় প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।বুধবার (৩০ নভেম্বর) বিকেলে নগরকান্দা সরকারি এম এন একাডেমী মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সোবহান মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহসভাপতি মারুফ হোসেন বকুল, কাইমুদ্দিন মন্ডল, কাজী আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন সুইট, আওয়ামী লীগ নেতা এএফএম সিদ্দিকুল আলম বাবলু, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আজাদ হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আজ আপনারা আমাকে যে সম্মান দিলেন আমি কোনোদিন ভুলবো না। আমার মায়ের মতো আমি আমাদের পাশে থেকে সেবা করে যাব। আমি আপনাদেরকে যে ওয়াদা দিয়েছি পর্যায়ক্রমে সব পালন করব। এই এলাকায় কোনো মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চলবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। কোনো মাদক ব্যবসায়ীর এই এলাকা স্থান হবে না।

উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর ২০২২ এ আসনের সংসদ সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ আসনটি শুন্য হয়। ৫ নভেম্বর উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিক নিয়ে শাহদাব আকবর লাবু চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নগরকান্দায় নবনির্বাচিত এমপিকে গণ সংবর্ধনা

আপডেট টাইম : ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার, নগরকান্দাঃ :