ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় কুমার নদে ভাসছিল যুবদল নেতার লাশ

মিজান উর রহমানঃ

নগরকান্দায় কুমার নদের পানিতে ভাসছিল স্থানীয় যুবদল নেতার লাশ।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কুমার নদ থেকে ফিরোজ শেখ (৫২) নামে এক যুবদল নেতার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকাল ৫ টার দিকে নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি গ্রামের পাশ্ববর্তী কুমার নদ থেকে ওই যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পরিচালনায় চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি ভোটকেন্দ্রের যুবদল কেন্দ্র কমিটির সভাপতি ছিলেন।

নিহত ফিরোজ শেখ চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মৃত শাজাহান শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্থানীয় কয়েকজন কুমার নদে একটি লাশ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে নগরকান্দা থানায় খবর দেন। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, ‘কুমার নদ থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করা হচ্ছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শুভাগতের অনন্য ‘ডাবলের’ দিনে নাঈমের সেঞ্চুরি

error: Content is protected !!

নগরকান্দায় কুমার নদে ভাসছিল যুবদল নেতার লাশ

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
মিজান উর রহমান, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :