ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দাল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত -১০ ভাঙচুর লুটপাট

বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দাল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। দফায়  দফায় হামলা চালিয়ে প্রায় ২০টি বসতবাড়ি ও ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে  ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

বুধবার সকালে উপজেলার কাইচাইল  ইউনিয়নের মধ্যকাই চাইল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে কাইচাইল  ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইব্রাহিম মিয়ার  সমর্থক ও উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্নাহ সরদারের সামর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় দলের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতাল, ভাঙ্গা উপজেলা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইব্রাহিম মিয়া বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা বাজারে আমার সমর্থক ও জিন্নাহ সরদারের সমর্থকের মধ্যে  তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর  জিন্নাহ সরদারের নেতৃত্বে  শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসা বাজারের আমাদের প্রায় ১০টি দোকানে হামলা চালিয়ে  ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় আমাদের লোকজন পাল্টা হামলা চালায়। এতে দু দলের মধ্যে দফায় দফায়  সংঘর্ষ ও ধাওয়া পাল্টা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তখন এলাকা অবস্থা স্বাভাবিক হয়। পরদিন বুধবার সকালে আবারো জিন্নাহ সরদারের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকজনদের বাড়িতে হামলা চালায়। এ সময় আমাদের লোকজন পাল্টা হামলা চালালে জিন্নাহ সরদারের লোকজন পালিয়ে যায়। তখন উত্তেজিত লোকজন কয়েকটি বাড়ি ভাঙচুর করে তবে কোন লুটপাট হয়নি।

কৃষক লীগের সভাপতিজিন্নাহ সরদার  বলেন, আমি আমার ব্যবসায়িক কাজে ঢাকায় থাকি। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমাদের লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম তুচ্ছ ঘটনা নিয়ে ইব্রাহিম মিয়ার লোকজন সঙ্ঘবদ্ধ হয়ে আমার বাড়ির সহ আমার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং লুটপাট করে নেয়।

থানার অফিসার ইনচার্জ সফর আলী বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অবশেষে রেলের লাগেজ ভ্যানে যাত্রী বহনের পরিকল্পনা

error: Content is protected !!

নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দাল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত -১০ ভাঙচুর লুটপাট

আপডেট টাইম : ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার :