ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ধান ক্ষেতে মিলল বৃদ্ধার মরদেহ

-ছবিঃ প্রতীকী।

দুর্গম চতল বিলের মধ্যে এক নারীর মরদেহ উদ্ধারের ২দিন পর আবারো ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের নয়াকান্দা বিলের মধ্যে ধান ক্ষেতে মিললো এক বৃদ্ধার মরদেহ (কঙ্কাল)। ঐ বৃদ্ধ পাশ্ববর্তী আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের মৃত রহম হাওলাদারের পুত্র মোতালেব হাওলাদার (৭৫)। শুক্রবার দুপুরে ভাঙ্গা থানা পুলিশ হাড়গোড় (কঙ্কাল) সহ পচা মৃত দেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে ।

লাশের পরিচয় সনাক্তের জন্য ফরিদপুর থেকে সিআইডি ও পি,বি,আই দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরপর ২টি লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এস, আই জয়ন্ত মজুমদার জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছাই। বৃদ্ধর মরদেহ (কঙ্কাল) উদ্ধার করি। লাশের ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে।

এ ঘটনায় বৃদ্ধর ছেলে মিজানুর রহমান হাওলাদার জানান, ১ মাস আগে আমার বাবা শিবচর উপজেলার সোলাপুর গ্রামে এক আত্মীয়র বাড়ি গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে হয়তো সে পথ হারিয়ে বিলের মধ্যে চলে গিয়েছিল এবং সেখানে হয়তো অসুস্থ হয়ে আমার বাবা মারা যেতে পারে । লুঙ্গি গামছা দেখে আমার বাবার লাশ শনাক্ত করি।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল ইসলাম জানান, কিছুদিন আগে ওই বৃদ্ধ পার্শ্ববর্তী শিবচর এক আত্মীয়র বাসায় গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে আর বাড়ি ফিরে নাই। এ ঘটনার দুদিন পর নিখোঁজের ছেলে ভাঙ্গা থানায় একটা সাধারণ ডায়রি করেন। আজ শুক্রবার সকালে সংবাদ পাই, ঐ বৃদ্ধর মরদেহ ধান খেতে পাওয়া গেছে। আমাদের পুলিশ বিলের মধ্যে ধান ক্ষেত থেকে বৃদ্ধর হাড়গোড় মাথার খুলি সহ পচা লাশ উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের এক শাখা থেকেই ৬৩ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের নামে মামলা

error: Content is protected !!

ধান ক্ষেতে মিলল বৃদ্ধার মরদেহ

আপডেট টাইম : ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :