ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ধর্ম-বর্ণ-গোত্র বুঝিনা সবাইকে নিয়ে দেশ গড়ে তুলতে চাইঃ – সংস্কৃতিমন্ত্রী

মামুনুর রশিদ মিলনঃ

গ্রামীণ কৃষির উন্নয়নে, প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় মাগুরার মহম্মদপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী-এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, ‘গ্রামীণ উন্নয়ন আমাদেরকে সঠিক লক্ষ্যে এগিয়ে নিতে পারে। ফলে বর্তমান সরকার কৃষি খাতে ব্যাপক বরাদ্দ প্রদান করছেন। কৃষকের উন্নয়নে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। ধর্ম, বর্ণ গোত্র বুঝিনা সবাইকে নিয়ে দেশ গড়ে তুলতে চাই’।

তিনি আরও বলেন, ‘দূর্নীতি-মাদকসহ সমস্ত প্রকার অপরাধ থেকে দেশকে মুক্ত করতে হবে। রাজনৈতিবীদ, সরকারি কর্মকর্তা, সুধীজন সঠিকভাবে যদি দেশকে আপন মনে করেন তবে অবশ্যই আমাদের দেশটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।’

দেশের উন্নয়ন প্রশ্নে সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, ‘বিগত আওয়ামীলীগ সরকার দেশকে ধ্বংস করে রেখে পালিয়েছে। ধ্বংসপ্রাপ্ত দেশকে আমরা বাঁচাতে চাই। মেয়েদের সহযোগিতা ছাড়া সভ্যতার উন্নয়ন সম্ভব ছিলো না। তাই বর্তমান সরকার সবক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বিশ্বাস করে। ফলে সব জায়গায় মহিলাদের অংশগ্রহণের জন্য চেষ্টা করা হচ্ছে’।

আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায়। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, এ্যাড. খান রোকন উজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব:) মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. এম এম রইস উদ্দিন প্রমূখ।

আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে সার-বীজ ও নগদ টাকার চেক বিতরণ করেন। এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় একশজন দুগ্ধ খামারির মাঝে এক কোটি ষাট লক্ষ টাকার চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং উপজেলা পরিষদের হলরুম চত্বরে একটি বনজ বৃক্ষের চারা রোপণ করেন প্রধান অতিথি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরের সেই মেধাবী শিক্ষার্থীর পাশে শরিফ মুন্সী পরিবার

error: Content is protected !!

ধর্ম-বর্ণ-গোত্র বুঝিনা সবাইকে নিয়ে দেশ গড়ে তুলতে চাইঃ – সংস্কৃতিমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
মামুনুর রশিদ মিলন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :