ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দ্বীপ হাতিয়ায় নদী ভাঙন রোধ ও ব্লক বাঁধের দাবিতে মানববন্ধন

ভিটে মাটি রক্ষা চাই, হাতিয়াতে ব্লক চাই, শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা চাই-নদী ভাঙন রোধ চাই, দাবি মোদের একটাই হাতিয়াতে ব্লক চাই -এমন শ্লোগানে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, সাধারণ জনতার সম্মিলিত নদী ভাঙন রোধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় স্থানীয় নলচিরা ঘাট এলাকায় অব্যাহত নদী ভাঙনের শিকার হাজার হাজার ভুক্তভোগী নারী পুরুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

নদী ভাঙন কবলিত নলচিরা ঘাট এলাকায় আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আফাজিয়া উচ্চ বিদ্যালয়, আফাজিয়া জামে মসজিদ, নুরানী মাদ্রাসা ও আফাজিয়া বাজার বনিক সমিতি সহ এলাকার নারী-শিশু সহ সর্বস্তরের আমজনতা সকাল থেকে মানববন্ধনের এ কর্মসূচিতে সমবেত হতে থাকে। নদী ভাঙন রোধ কল্পে সমবেত জনতা বিভিন্ন শ্লোগানে নদীর ঘাট মুখরিত করে তোলে।

এ সময় মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা নদী ভাঙন রোধে ১৬ বছরের বিগত সরকারের অবহেলা কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন। অব্যাহত ভাঙনে আফাজিয়া বাজার সহ এখানে অবস্থিত ঐতিহ্যবাহী আফাজিয়া জামে মসজিদ-মাদ্রাসা, আফাজিয়া উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সরকারি বেসরকারি স্থাপনা সমূহ নদী গর্ভে বিলীনের দ্বারপ্রান্তে। পাশাপাশি টেকসই বেড়ীবাঁধের অভাবে প্রতিনিয়ত অমাবশ্যা ও পূর্ণিমার জোয়ারে স্থানীয় গ্রাম সমূহের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে।

উল্লেখ্য, হাতিয়া নদী ভাঙন রোধের জন্য ক্ষতিগ্রস্থ এলাকার পোল্ডাননং-৭৩/১(এ+বি) এবং পোল্ডার নং ৭৩/২ এর পূণর্বাসন এবং মেঘনা নদীর (হাতিয়া চ্যানেল) প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নে প্রায় ২ হাজার ১৩২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের ধীর গতিতে ভাঙনের শিকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা উক্ত প্রকল্পের আশার বানী না শুনে এর দ্রুত বাস্তবায়ন দেখতে চায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংসদে সৌরবিদ্যুৎ স্থাপন বিল উত্থাপন, অধ্যাদেশ জারির বৈধতা নিয়ে নাজিবুর–আইনমন্ত্রী বিতর্ক

error: Content is protected !!

দ্বীপ হাতিয়ায় নদী ভাঙন রোধ ও ব্লক বাঁধের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :