ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় থানায় মামলা

কুষ্টিয়ার দৌলতপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে তিন দিনের নবজাতক চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল ৮ই জানুয়ারী ২০২৪ ইং বৃহস্পতিবার রাতে নবজাতকটির বাবা দিপু ইসলাম বিজয় বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

এদিকে ঘটনার তিন দিনে নবজাতকটি উদ্ধার না হওয়ায় হাসপাতালের বিছানায় বসে কাঁদছেন তার মা। কোলের সন্তানকে ফিরে পেতে আছেন অপেক্ষায় ভালোবেসে ছেলের নামকরণও করা হয়। নবজাতকের নাম রাখা হয় আরিয়ান ইসলাম নুরনবী। আজ শুক্রবার সকালে দৈনিক সময়ের প্রত্যাশা কে এসব কথা বলছিলেন নবজাতকের বাবা দিপু ইসলাম।

উপজেলার আল্লার দর্গা এলাকায় নাসির গ্রুপের আনোয়ারা বিশ্বাস মা ও নবজাতক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গত বুধবার দুপুরে নবজাতকটি নানির কোল থেকে চুরি হয়ে যায়।

বেসরকারি ওই হাসপাতালের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক দৈনিক সময়ের প্রত্যাশা কে বলেন, শুক্রবার হাসপাতাল থেকে ওই গৃহবধূকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও তিনি সন্তান হারানোর শোকে মানসিকভাবে দুর্বল থাকায় তাঁকে দেখভালের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে রাখা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দৈনিক সময়ের প্রত্যাশা কে বলেন মামলা হয়েছে, নবজাতকটিকে উদ্ধারে নিরলসভাবে কাজ করছে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে প্রতিমন্ত্রী নূরের বৈঠক

error: Content is protected !!

দৌলতপুর হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় থানায় মামলা

আপডেট টাইম : ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :