ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিক আটক, পতাকা বৈঠকের পর ফেরত

মোঃ জিয়াউর রহমানঃ

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে আবু সাইদ (৫৫) এবং কানু হালদার (৫৫) নামের দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরে বিএসএফ-এর অনুরোধের প্রেক্ষিতে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

আজ বুধবার (৫ মার্চ) বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা মাঠ নামক স্থান থেকে ২ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করে বিজিবি সদস্যরা।

আটক ব্যক্তিরা উভয়েই ভারতের মুর্শিদাবাদ জেলার জলাঙ্গী থানার বিশ্বাস পাড়া এলাকার বাসিন্দা। আটকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভুলবশত সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন।

পরবর্তীতে বিষয়টি যাচাই-বাছাই করা হয় এবং বিএসএফ-এর অনুরোধে মানবিক বিবেচনায় আজ বুধবার সকালে আটককৃতদের ভারতীয় বিএসএফ-এর মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হয়।

এ সময় বিজিবির পক্ষে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী কোম্পানি কমান্ডার এবং প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর চরভদ্রা কোম্পানি কমান্ডারের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকের মাধ্যমে আটককৃত ভারতীয় নাগরিকদের বিএসএফ-এর নিকট সুস্থভাবে হস্তান্তর করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, দেওবন্দে ৫ হাজার প্রতিনিধির সম্মেলন

error: Content is protected !!

দৌলতপুর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিক আটক, পতাকা বৈঠকের পর ফেরত

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :