ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

মোঃ জিয়াউর রহমান:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে মাদকসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সীমান্ত পিলার ১৫৭/২-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তসংলগ্ন ডাক্তারপাড়া এলাকায় চিলমারী বিওপির একটি টহল দল এ অভিযান চালায়।

অভিযানকালে মো. আশরাফুল মৃধা (৪৬) নামে এক বাংলাদেশি চোরাকারবারিকে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়। আটক ব্যক্তি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকসহ আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত এ অভিযান মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমের একটি প্রতিফলন।

ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

error: Content is protected !!

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :