ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ-এর বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখতে ঐক্যমত

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটায় পর্যন্ত এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৭/২-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে উভয় দেশের বিজিবি-বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক ও সহযোগিতার মনোভাব বজায় রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও ঐক্যমত পোষণ করা হয়।

সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ভারতের রওশনবাগ কমান্ড্যান্ট ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর অধিনায়ক বিক্রম দেব সিং।সৌজন্য সাক্ষাতে আলোচ্য বিষয়ে চিলমারী বিওপির প্রতিপক্ষ চরভদ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যগণের সীমান্তে ফায়ারিং করার ঘটনা জানতে চাইলে বিএসএফ’র পক্ষ থেকে বলা হয়, সীমান্তে কোন ধরনের ফায়ারিং ঘটনা কাঙ্খিত নয়।

তবে কাউকে উদ্দেশ্য না করে শুধুমাত্র চোরাকারবারীদের ভয়-ভীতি দেখানোর জন্য ফাঁকা ফায়ার করা হয়েছে। এছাড়াও বাংলাদেশি জনসাধারণের উপর কোন অবস্থাতেই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করার বিষয়ে ৪৭ বিজিবি’র অধিনায়ক বিএসএফ কমান্ড্যান্ট অধিনায়ককে অনুরোধ জানান। বিএসএফ কমান্ড্যান্ট এ বিষয়ে একমত পোষণ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে উভয় দেশে বিদ্যমান চোরাকারবারিদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে বিএসএফ সীমান্তে ২০০গজ ভারত অভ্যন্তরে পরিখা খনন করার বিষয়ে জানতে চাওয়া হলে, শুধুমাত্র অবৈধভাবে গরু/মহিষের চোরাচালান রোধের উদ্দেশ্যে খনন করা হয়েছে। কোন প্রতিরক্ষা কাজে ব্যবহারের জন্য খনন করা হয়নি বলে উল্লেখ করেন বিএসএফ কমান্ডার।এছাড়াও ভারত সীমান্তে বিএসএফ এর জনবল বৃদ্ধির কারণ জানতে চাওয়া হলে, বিএসএফ কামন্ড্যান্ট জানান শুধুমাত্র সীমান্তে অবৈধভাবে চোরাচালান রোধ করার লক্ষ্যে বিএসএফ এর জনবল বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরো জানান, ভারত থেকে মাদকদ্রব্য, নিষিদ্ধ পণ্য ও গরু/মহিষ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ না করে সে বিষয়ে পূর্ব হতে বিএসএফকে বিজিবি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে তারা গত ৩ মাসে ৯০০০ বোতল ফেন্সিডিল, ২০০ কেজি গাঁজা, মদ ও হেরোইন সহ উল্লেখযোগ্য সংখ্যক গরু/মহিষ ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে আটক করা হয়েছে এবং সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারি সহ উল্লেখযোগ্য সংখক ভারতীয় দুষ্কৃতকারীদের সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে গ্রেফতার করাও হয়েছে।

এছাড়াও আলোচনায় সীমান্ত সুরক্ষা জোরদার করার লক্ষ্যে চোরাকারবারী বা দুষ্কৃতিকারীদের অবৈধ কার্যক্রম প্রতিরোধে উভয় দেশের বিজিবি-বিএসএফ এর কোম্পানী/বিওপি কমান্ডারদের মধ্যে আরও কার্যকর যোগাযোগ ও সমন্বয় প্রতিষ্ঠার জন্য কমান্ড্যান্ট ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ককে অনুরোধ জানালে তিনি এ বিষয়ে বিজিবির পক্ষ হতে বিএসএফকে সার্বিক সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

শেষে উভয় দেশের শান্তি ও সহযোগিতা কামনা করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাত সম্পন্ন হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ

error: Content is protected !!

দৌলতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ-এর বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখতে ঐক্যমত

আপডেট টাইম : ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :