ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ এক নারী আটক

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক ৪টি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক নারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার (১৭ মার্চ) দুপুরে বিজিবি বিশেষ টহলদল আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪ হতে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ঠোটারপাড়া নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এক মহিলা চোরাকারবারীসহ মাদক ও অন্যান্য মালামাল আটক করা হয়।

আটক নারী হলেন— কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রেফায়েতপুর গ্রামের, হারিস মন্ডলের মেয়ে মোছাঃ জালেমা বেগম (৪৫)। তার কাছ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর গ্রামের খেজমত আলীর ছেলে চোরাকারবারী মোঃ সুবেল (৩০) পালিয়ে যায়। আটক নারীকে মামলা দায়ের করে দৌলতপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

অপরদিকে প্রাগপুর সীমান্ত পিলার ১৫২/৮-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ২১০ বোতল ফেন্সিডিল ও ০.৬৭৫ গ্রাম হেরোইন আটক করা হয়েছে।

অন্যদিকে মথুরাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ০২ কেজি গাঁজা ও ০১টি মোটরসাইকেল এবং কাথুলী বিওপির সীমান্ত এলাকায় মালিক বিহীন অবস্থায় ভারতীয় গাঁজা ০৪ কেজি আটক করা হয়েছে।

এসব অভিযানে উদ্ধারকৃত ভারতীয় মাদক দ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৭ লক্ষ ১৬ হাজার টাকা বলে বিজিবি জানায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে

error: Content is protected !!

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ এক নারী আটক

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :