ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর সীমান্তে অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ৪ যুবক গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক তিনটি অভিযানে অস্ত্র, গুলি, ফেনসিডিল ও গাজাসহ ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাতে জেলার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ইনসাফ নগর, ডাংমড়কা বিজিবি চেকপোস্ট এবং ক্রোফটনগর স্কুলের পেছনে এ অভিযান চালানো হয়।

অভিযানে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি, ৫০ বোতল ফেনসিডিল এবং ১ কেজি ৮০০ গ্রাম গাজাসহ চার যুবককে গ্রেফতার করা হয়। শুক্রবার রাত দেড়টার দিকে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় গভীর রাতে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় চিলমারীর ইনসাফনগর এলাকায় একটি মোটরসাইকেল থামালে আরোহীরা পালিয়ে যায়, কিন্তু মোটরসাইকেল তল্লাশি করে বিজিবি একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে।

অন্যদিকে, মহিষকুন্ডি এলাকার ডাংমড়কা চেকপোস্ট থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ রাশিদুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি দৌলতপুরের প্রাগপুর এলাকার আব্দুল কায়য়ুম উদ্দিনের ছেলে।

আরেকটি অভিযানে ক্রোফটনগর স্কুলের পেছনের বাঁশবাগান থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাজাসহ আল মামুন ইমন, রাজিব হোসেন এবং মুরাদ হোসেন নামের তিন যুবককে গ্রেফতার করা হয়।

আজ শনিবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে এবং তাদেরকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমকে সঠিকভাবে কাজ করতে হবে : জামায়াত আমির

error: Content is protected !!

দৌলতপুর সীমান্তে অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ৪ যুবক গ্রেফতার

আপডেট টাইম : ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :