ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর সন্ত্রাসীরা ধারালাে অস্ত্র দিয়ে যুবককে খুন করেছে

ছবিঃ প্রতীকী।

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে রিন্টু হোসেন বাটুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ঝন্টু কামারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন আগে বাটুল একই এলাকার হাসিব মেম্বারের ছেলে মুস্তাককে মারধর করেন। এরই জের ধরে বুধবার রাতে বাগোয়ান কামারপাড়া এলাকায় একটি দোকানের পাশে বাটুল দাঁড়িয়ে থাকা অবস্থায় মুস্তাক পেছন থেকে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় বাটুলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাটুলকে মৃত ঘোষণা করেন। বাটুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণ করে।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, আধিপত্য নিয়ে বেশ কয়েকদিন আগে বাটুল হাসিব মেম্বারের ছেলে মুস্তাককে মারধর করেন। এরই জের ধরে মুস্তাক ধারাল অস্ত্র দিয়ে বাটুলকে কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকে মুস্তাক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। বাটুলের লাশ উদ্ধার করে থানা হেফজতে নেয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে পড়াশোনা ও বিশ্বমঞ্চে ক্যারিয়ার গড়ার সুযোগ

error: Content is protected !!

দৌলতপুর সন্ত্রাসীরা ধারালাে অস্ত্র দিয়ে যুবককে খুন করেছে

আপডেট টাইম : ১১:২১ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :