ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে সাবেক ইউপি সদস্য মাদকসহ র‌্যাবের হাতে আটক

ফরিদপুরের বোয়ালমারীতে প্রায় দেড় কেজি গাঁজাসহ মো. ইদ্রিস আলী মোল্যা (৬০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৮। আটককৃত ব্যক্তি উপজেলার সাতৈর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বেড়াদি গ্রামের মৃত জলিল মোল্যার ছেলে। আটকের ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো. মুকলেছুর রহমান বাদি হয়ে বোয়ালমারী থানায় মঙ্গলবার দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর-১৫। আসামিকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামে গত মঙ্গলবার বিকেলের দিকে সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলী মোল্যার (৬০) বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই মেম্বার ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে র‌্যাব তাকে আটক করে।

এ সময় স্থানীয় লোকজনের সামনে র‌্যাবের জিজ্ঞাসাবাদে তিনি (মেম্বার) ঘরে মাদক আছে বলে স্বীকার করেন। তার দেওয়া তথ্যনুযায়ী বসতঘরের খাটের নিচ থেকে একটি ব্যাগে থাকা ১ কেজি ও পলিথিনের ব্যাগ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, র‌্যাব সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলীকে গাঁজাসহ আটক করেছে। তার নামে থানায় মামলা হয়েছে। আটককৃত আসামিকে বুধবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

বোয়ালমারীতে সাবেক ইউপি সদস্য মাদকসহ র‌্যাবের হাতে আটক

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :