ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর শীর্ষ সন্ত্রাসী সাঈদ ঢাকা থেকে গ্রেপ্তার

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি, সাঈদ গ্রুপের প্রধান আবু সাঈদ মণ্ডল ওরফে সাঈদকে (৩৫) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুষ্টিয়ার দৌলতপুর থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে ঢাকা থেকে দৌলতপুর থানায় নেওয়া হয়।

জানা গেছে, সাঈদ উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর দক্ষিণ ভাঙ্গাপাড়া এলাকার ভাদু মণ্ডলের ছেলে। গত ১১ তারিখ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বালুর ঘাট ও মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু হোসেন (১৮) নামের এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় তিনি প্রধান আসামি।

এ ছাড়া এলাকায় বালুর ঘাট দখল, অবৈধভাবে বালু উত্তোলন, অস্ত্র ও মাদক কারবার নিয়ন্ত্রণসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে সাঈদ বাহিনীর বিরুদ্ধে।

বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা, দৈনিক সময়ের প্রত্যাশাকে বলেন, “পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি সাঈদ গ্রুপের প্রধান সাঈদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আরও পরে জানানো হবে। জিজ্ঞাসা শেষে আমরা তাকে কারাগারে পাঠাব। দৌলতপুর থানায় তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান

error: Content is protected !!

দৌলতপুর শীর্ষ সন্ত্রাসী সাঈদ ঢাকা থেকে গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :