ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর বিলগাথুয়া গ্রামে বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিলগাথুয়া গ্রামে ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বিলগাথুয়া গ্রামে ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম বিশ্বাস এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন করে বলেছেন আপনি নির্বাচনী প্রচারণা শুরু করেন, মহিলা কর্মীদের মাঠে নামান , মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন মানুষের মাঝে রাষ্ট্র মেরামতে ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে জানাতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ করতে যাচ্ছেন, কেমন হবে রাষ্ট্র কাঠামো।

এসময় বাচ্চু মোল্লা বলেন, আমাদের নেতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারনে দীর্ঘ ১৭ বছর ইউরোপ কান্ট্রিতে থাকায় তিনি রাজনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছেন, আমার বিশ্বাস তিনি আগামীর বাংলাদেশকে ইউরোপীয় ধাঁচে গড়ে তুলবেন ।

তাই নিজেদের মধ্যে সকল কলহ, ভুল বোঝাবুঝি নিরসন করে ধানের শীষ প্রতীকেকে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী করে জনাব তারেক রহমানকে দৌলতপুরের আসনটি উপহার দিতে এখন থেকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

কর্মী সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, , থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আজমল হোসেন চেয়ারম্যান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এম ফরজউল্লাহ, প্রাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান সোনা মেম্বার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান মাস্টার, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল, যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ, মাহবুবুর রহমান প্রমুখ ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

error: Content is protected !!

দৌলতপুর বিলগাথুয়া গ্রামে বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :