ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর কলেজের অফিসিয়াল কাজপত্র চুরি

কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অফিসিয়াল গুরুত্বপূর্ণ কাজপত্র ও ফাইল চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে দৌলতপুর কলেজের হিসাবরক্ষক মো. সিরাজুল ইসলামের কক্ষের আলমারী থেকে অফিসিয়াল এসব গুরুত্বপূর্ণ কাজপত্র ও ফাইল চুরি হয়। মঙ্গলবার সকালে কলেজে গিয়ে চুরির ঘটনাটি জানতে পারেন দৌলতপুর কলেজের হিসাবরক্ষক মো. সিরাজুল ইসলাম।

এরপর চুরির ঘটনা দৌলতপুর কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুস সালামকে জানালে তিনি তৎক্ষনাত দৌলতপুর কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জরুরী সভা করেন। সভায় চুরি যাওয়া কলেজের গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এরআগে গত ৬ আগষ্ট সন্ধ্যায় দৌলতপুর কলেজে একদল দূবৃর্ত্ত হামলা চালিয়ে কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন ও উপাধ্যক্ষ মো. আব্দুস সালামের অফিস কক্ষ ভাঙচুর ও তছনছ করে। এরা দু’জনই নিয়ম নীতি না মেনে আওয়ামী লীগ দলীয় কোটায় নিয়োগ নিয়েছিলেন।

একইদিন রাতে দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনের ব্যক্তিগত সহকারী রাজু আহমেদ কলেজে গিয়ে ভাঙচুরের দৃশ্য ধারণ ও কলেজের শিক্ষক-কর্মচারীদের গোপন ফাইলপত্র বস্তা বোঝাই করে নিজ হেফাজতে নিয়ে যায় বলে এ বিষয়টিও জরুরী সভায় উপস্থিত সকলে অবগত হন।

এ বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

এদিকে দেশের সরকার পরিবর্তন হওয়ার পর থেকে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন আত্মগোপনে রয়েছেন। তার অনুপস্থিতিতে দৌলতপুর কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুস সালামের উপস্থিতিতে কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞার মধ্যেও ধরা হচ্ছে ইলিশ, সরকারি সহায়তা পাননি কোনো জেলে

error: Content is protected !!

দৌলতপুর কলেজের অফিসিয়াল কাজপত্র চুরি

আপডেট টাইম : ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :