আপডেট টাইম :
১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
১৬০
বার পঠিত
দৌলতপুরে ৫ ইটভাটার মালিককে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
কুষ্টিয়ার দৌলতপুরে পাঁচটি ইটভাটার মালিককে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌলতপুরের বিভিন্ন এলাকার এসব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার বলেন, নিয়মবহির্ভূত ইটভাটা পরিচালনা, জ্বালানি কাঠ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার (রেভিনিউ মুন্সিখানা ও জেনারেল সার্টিফিকেট শাখা) মো. জিল্লুর রহমান। হাবিবুল বাসার বলেন, উপজেলার মোট পাঁচটি ইটভাটাকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে এমবিএস, সততা ও কেকেবি ব্রিকসকে দেড় লাখ টাকা করে এবং এসআরবি ও থ্রি স্টার নামের দুটি ইটভাটাকে ১ লাখ করে জরিমানা করা হয়। এক এক করে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে। আরও পড়ুনঃ মধুখালীতে ১৫২ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১০ এই অভিযানে পরিবেশ অধিদপ্তরকে সহায়তা করেন র্যাবের সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা।
কুষ্টিয়ার দৌলতপুরে পাঁচটি ইটভাটার মালিককে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌলতপুরের বিভিন্ন এলাকার এসব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার বলেন, নিয়মবহির্ভূত ইটভাটা পরিচালনা, জ্বালানি কাঠ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার (রেভিনিউ মুন্সিখানা ও জেনারেল সার্টিফিকেট শাখা) মো. জিল্লুর রহমান।
হাবিবুল বাসার বলেন, উপজেলার মোট পাঁচটি ইটভাটাকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে এমবিএস, সততা ও কেকেবি ব্রিকসকে দেড় লাখ টাকা করে এবং এসআরবি ও থ্রি স্টার নামের দুটি ইটভাটাকে ১ লাখ করে জরিমানা করা হয়। এক এক করে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।