ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনায় ৫৫ বছর বয়সী সাহাজুল ফকির নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে শুক্রবার (১৪ মার্চ) কারাগারে পাঠিয়েছে পুলিশ।

উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বড়বাজার আশ্রয়ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মার্চ দুপুরে শিশুটি তার বাড়িতে একা ছিল। এসময় একই এলাকার সাহাজুল ফকির শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে তার মা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে দেখে ফেলে। এ সময় সাহাজুল ফকির ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করা হলে শিশুটির বাবা আপস মীমাংসা করতে রাজি হননি। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুল ফকিরকে থানায় নিয়ে আসেন।

পরে শিশুটির বাবা রাতেই দৌলতপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এ ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটি আদালতে জবানবন্দিও দিয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ

error: Content is protected !!

দৌলতপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :