ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুরে সাড়ে ৯ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ার দৌলতপুরে সাড়ে নয় লাখ টাকার ইয়াবাসহ হানিফ খাঁ (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‌্যাব) এর সদস্যরা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় র‌্যাব-১২ কুষ্টিয়া কোম্পানির কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খাঁন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পূর্ব বাহিরমাদি এলাকায় মাদক বিরোধী অভিযান চালান র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি হানিফ খাঁকে আটক করা হয়। আটক হানিফ খাঁ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্ব বাহিরমাদি এলাকার হাবিল খাঁর ছেলে।

কোম্পানির কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খাঁন জানান, দীর্ঘদিন ধরে হানিফ খাঁ উক্ত এলাকায় মাদকের কারবারের সঙ্গে জড়িত। তার থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য নয় লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার করা ইয়াবা এবং আটক মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তাঁরা এক বিসিএসে ক্যাডার হয়ে চাকরি করছেন, আরেকটিতে বাদ ‘ভেরিফিকেশনে’

error: Content is protected !!

দৌলতপুরে সাড়ে ৯ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট টাইম : ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :