ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার-২

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত এবং আজ বুধবার (১৪ মে) সকালে উপজেলার ফিলিপনগর ও মথুরাপুর ইউনিয়নের পৃথক দু’টি স্থানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথবাহিনী এ অভিযান চালায়।

অভিযানে ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া এলাকার গফুর সরকারের ছেলে আখতারুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়। আখতারুলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

অপরদিকে, মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে উত্তম আলীর ছেলে বিপুল হোসেন (২৬) কে গ্রেপ্তার করে। এ সময় তার বাড়ি থেকে ১৩২ বোতল ফেনসিডিল ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বিপুলের বিরুদ্ধেও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলা ও অভিযোগ রয়েছে।

অস্ত্র ও মাদকসহ দু’জন গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

error: Content is protected !!

দৌলতপুরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার-২

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :