ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে মাদক সম্রাট লিয়াকতের সহযোগী পলক আটক

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার

কুষ্টিয়ার দৌলতপুরে আমদানি নিষিদ্ধ ১০০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেনন্টাডল ট্যাবলেটসহ অস্ত্র-মাদক সম্রাট লিয়াকত মেম্বারের সহযোগী পলক আহমেদকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাজদিয়াড় মুন্সিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছে থেকে ১০০ পিস ট্যাপেনন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক পলক আহমেদ (২৪) দৌলতপুর উপজেলার বৈরাগীরচর পূর্বপাড়ার মৃত শুকমান প্রামাণিকের ছেলে। দীর্ঘ দিন ধরে সে আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। এছাড়া সে ফেনসিডিল, মদ ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

সে মাদক ও অস্ত্র ব্যবসায়ী লিয়াকত আলী মেম্বারে অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডেরও অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলেন, লিয়াকত মেম্বার বৈরাগীর চর এলাকা সহ আশেপাশের এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসা করে। শুধু তাই-ই নয়, সে আশেপাশের জেলা সহ বিভিন্ন জেলায় মাদক ও অস্ত্রের ব্যবসা করে। অবৈধভাবে ভারত থেকে সিমান্ত দিয়ে অস্ত্র মাদক আনেন এবং দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেন। দীর্ঘদিন ধরে তিনি মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছেন। ৫ আগস্টের পর থেকে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। কারণ প্রভাবশালী বিএনপির নেতাদের সাথে তার খুব ঘনিষ্ঠতা।

সে মাদক ও অস্ত্রের ডিলার। লিয়াকত মেম্বারের অন্যতম সহযোগী পলক আহমেদ। তার মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত পলক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এবিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলী মেম্বারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ পলককে আটক করা হয়েছে। থানা পুলিশের একটি টিম তাকে আটক করে। এসময় তার কাছে থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু

error: Content is protected !!

দৌলতপুরে মাদক সম্রাট লিয়াকতের সহযোগী পলক আটক

আপডেট টাইম : ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :